বিয়ে বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু হল হেলমেটহীন এক আরোহীর, ঘটনায় আহত দুই। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোল থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের আগপুর ৮ মাইল এলাকায়। মৃতর নাম দিনবন্ধু মন্ডল (১৯)।
জানা গিয়েছে, শুক্রবার রাতে গাজল থানার সর্দারপুর এলাকার এক আত্মীয়র বাড়িতে বিয়ের নিমন্ত্রন রক্ষা করে দিনবন্ধু মণ্ডল ও তার দুই বন্ধু বাড়ি ফিরছিল। একটি বাইকে চেপে হেলমেটহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিল দিনবন্ধু মণ্ডল বলে খবর। বাড়ি আসার পথে গাজোল থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের আগপুর ৮ মাইল এলাকা দিয়ে গাজোল আসার পথে হঠাৎ একটি শেয়াল রাস্তা পার করে। যার কারনে বাইক থেকে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে দিনবন্ধু। ফলে রাস্তার উপরে বাইক সহ তিন বন্ধু আছড়ে পড়ে। ঘটনায় তিনজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। শনিবার সকালে চিকিৎসা চলা কালীন দিনবন্ধু মন্ডলের মৃত্যু হয়। বাকিরা মেডিক্যালে চিকিৎসাধীন।
এবিষয়ে মৃতের আত্মীয় মিলন মণ্ডল জানান, আত্মীয়র বাড়িতে বিয়ের নিমন্ত্রন রক্ষা করতে বাইকে চেপে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।